আমেরিকাকে ইতিহাস স্মরণ করালেন লুকাশেঙ্কো: পার্সিয়ানরা মাথা নত করেনি।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা উচ্চারণ করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইরানি বা পার্সিয়ান জাতি তাদের দীর্ঘ ইতিহাসে কারও সামনে কখনো হাঁটু গেড়ে বসে বা মাথা নত করেনি। যুক্তরাষ্ট্রকে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে ইতিহাস স্মরণ করার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে দেওয়া এক বক্তব্যে লুকাশেঙ্কো বলেন, পার্সিয়ানদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও আত্মমর্যাদার ঐতিহ্য। তিনি উল্লেখ করেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাইরের কোনো শক্তি চাপ সৃষ্টি করে এই জাতিকে কখনো দমন করতে পারেনি।

বেলারেুশের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, পার্সিয়ানদের ঐতিহ্যের ভিত্তি হলো তাদের স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখা। তাই আমেরিকার মতো দেশের সামরিক ও কূটনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রাচীন এসব ইতিহাস ও ঐতিহাসিক বাস্তবতা মাথায় রাখা উচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা ও তার পশ্চিমা সহযোগীদের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক বিরোধ এবং ইরান সংক্রান্ত আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই লুকাশেঙ্কোর এই প্রতিক্রিয়া এসেছে। ওয়াশিংটনের কঠোর নীতি ও নিষেধাজ্ঞার বিপরীতে পার্সিয়ানদের ঐতিহাসিক প্রতিরোধের চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্রকেই পরোক্ষভাবে কৌশলগত সতর্কবার্তা দিলেন এই বেলারুশীয় নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top