কুমিল্লায় শিশু হত্যা ও সমাজ অবক্ষয় নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজে দীর্ঘ দিন ধরে চলা নৈতিক অবক্ষয় ও পচনের কারণেই একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ জাতীয় পরিস্থিতি মোকাবিলায় সমাজের সচেতন ও দায়িত্বশীল প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম হত্যার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় পুরো দেশবাসী গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। অপ্রতীম নিখোঁজ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে। ঘটনাটির বিষয়ে ইতিমধ্যে কঠোর আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top