মাদক, সন্ত্রাস ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস দমন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক চোরাচালান বন্ধে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে পুলিশকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে আমাদের কার্যক্রম চলছে। এর পাশাপাশি মাদক চোরাচালানকারী, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে এবার সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”

অভিযানের কৌশল তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট ‘ইন্টেলিজেন্স সাপোর্ট’ বা তথ্যের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানগুলোকে আরও জোরালো ও কার্যকর করতে বিশেষ কিছু কৌশল প্রণয়ন করা হয়েছে, যা দ্রুতই মাঠে দৃশ্যমান হবে।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো প্রকার শিথিলতা বরদাশত করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দৃশ্যমান সাফল্য অর্জনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top