নেপালে আকস্মিক বন্যার পর আরও দুই ঝুঁকিপূর্ণ হিমবাহে ফাটল, নিবিড় পর্যবেক্ষণে বিজ্ঞানীরা

হিমালয় কন্যা নেপালে সাম্প্রতিক ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যার পর এবার আশপাশের আরও দুটি হিমবাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ধসে পড়া এলাকার ঠিক পাশেই অবস্থিত এই দুটি হিমবাহের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করেছে দেশটির জলবায়ু ও জলবিজ্ঞান বিভাগ।

হিমালয়ের দুর্যোগ ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘আইসিমোড’ এবং বিভিন্ন স্যাটেলাইট ও ড্রোন চিত্রে নতুন দুটি হিমবাহে বড় আকারের ফাটল পরিলক্ষিত হয়েছে। চীন সীমান্ত ও মাউন্ট লাংটাং লিরুংয়ের উত্তর ঢাল থেকে সংগৃহীত স্যাটেলাইট ছবিতে ফাটলের প্রমাণ মেলায় দ্রুত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এই দুই হিমবাহের মধ্যে ঝুলন্ত বরফের বড় টুকরো বা ‘হ্যাংগিং গ্লেসিয়ার’ থাকার সম্ভাবনা দেখা গেছে। যেহেতু এগুলো খাড়া পাহাড়ের ঢালে অবস্থান করছে, তাই এগুলোর ধসে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। এছাড়া দুটি হিমবাহ থেকে গলে যাওয়া পানি সরাসরি একই লেন্দে নদীতে গিয়ে মেসায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে নেপালের সংশ্লিষ্ট বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, ফাটল থাকা মানেই হিমবাহ দুটি এখনই ধসে পড়বে এমনটি নয়; এগুলো আগের ফাটলও হতে পারে। তবুও সার্বিক ঝুঁকি বিবেচনায় ড্রোন চিত্র ব্যবহার করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top