আকস্মিক পাহাড়ি ঢলে চীনে ১০ পর্যটকের মৃত্যু, উদ্ধারকাজে চীনের বিশেষ টিম

চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। রবিবারের (২৬ জুলাই) এই ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে। আটকা পড়া পর্যটকদের উদ্ধারে এবং ত্রান কার্যক্রম পরিচালনায় বেইজিং থেকে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় (এমইএম) জানিয়েছে, দেশটির ‘স্টেট ফ্লাড কন্ট্রোল অ্যান্ড খরা রিলিফ হেডকোয়ার্টার্স’ পরিস্থিতি বিবেচনা করে গানসু প্রদেশে চতুর্থ স্তরের (লেভেল-৪) বন্যা প্রতিরোধ জরুরি অবস্থা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গানসু প্রদেশের দিংশি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টির একটি পাহাড়ি এলাকায় আচমকা প্রবল বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে তীব্র বেগে পানি ও কাদা নেমে এলে সেখানে ক্যাম্পিং করতে আসা একদল পর্যটক আটকা পড়েন। সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় ফায়ার অ্যান্ড উদ্ধার বিভাগের পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্ধারকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগস্থলে বর্তমানে ৬৮টি বিশেষ যানসহ ৩০৫ জন পেশাদার উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

চীনের চার স্তর বিশিষ্ট জরুরি ব্যবস্থাপনা ব্যবস্থার অধীনে লেভেল-৪ সতর্কবার্তা জারি করে কেন্দ্র থেকে সরাসরি মনিটরিং নিশ্চিত করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দেশটির বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার চরমভাবাপন্ন আচরণ বৃদ্ধি পাওয়ায় পাহাড়ি নদী ও পর্যটন এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top